আগের দিন বিকালে দুর্দান্ত এক ফাইনাল উপহার দিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ । আজ বৃহস্পতিবার দুপুরে কাঠমান্ডু থেকে দেশে ফেরার কথা চ্যাম্পিয়ন দলের । কিন্তু নির্ধারিত ফ্লাইট দুই ঘণ্টার বেশি দেরি করায় মিরাজুল- রাহুলদের দেশে ফিরতে সময় লাগছে।
বিমানের সূচি অনুযায়ী আজ দুপুর সোয়া দুইটায় ঢাকায় পৌঁছানোর কথা বাংলাদেশ দলের। তবে সেই ফ্লাইট সূচি প্রায় আড়াই ঘণ্টা পিছিয়ে এখন পৌনে পাঁচটায় পুনঃনির্ধারিত করা হয়েছে।
আগের সময় অনুযায়ী দলের সবাই ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছে যাওয়ায় এখন বসে থাকতে হচ্ছে। তবে দল সূত্রে জানা গেছে, ফ্লাইট বিলম্বের বিষয়টি আগেভাগে দলের কেউ কেউ জানলেও তা ম্যানেজার গুরুত্ব দেননি। এ কারণে খেলোয়াড়রা আগভাগে বিমানবন্দরে এসে কিছুটা বিরক্ত।
বিকালে ঢাকায় এসে বিমানবন্দরে সংবর্ধনার পর বাফুফে ভবনেও মারুফুল হকের শিষ্যদের জন্য আনুষ্ঠানিকতা থাকছে।