সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ জুন ২০২৬, ০৯:০০আপডেট : ০৩ জুন ২০২৬, ০৯:০০

সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে বুধবার ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে লড়বে দুই দল। ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় শুরু হবে। দেখাবে টি স্পোর্টস। 

শিরোপাধারী বাংলাদেশ মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছিল। তবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের কাছে ৩-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে ‘বি’ গ্রুপে রানার্সআপ হয় বাংলাদেশ।

স্বাগতিক ভারতের বিপক্ষে ওই হারের পর মানসিকভাবে চাপে পড়েছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের আগের দুই আসরের গ্রুপ পর্বে ভারতকে ৩-০ ও ৩-১ গোলে হারিয়েছিল তারা। কিন্তু রবিবারের পরাজয় টানা তৃতীয় শিরোপার লক্ষ্যে থাকা বাংলাদেশের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। ২০২২ ও ২০২৪ সালে নেপালে অনুষ্ঠিত আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

এই ম্যাচে বাংলাদেশ নামতে যাচ্ছে শোককে সঙ্গী করে। ডিফেন্ডার শিউলি আজিমের মা মঙ্গলবার সকালে মারা গেছেন। তাই গতকাল মাঠের অনুশীলনও হয়নি। দলে শোকের ছায়া থাকলেও বুধবার নেপাল বধের পরিকল্পনা ঠিকই আঁটছে পিটার বাটলারের দল।  

ম্যাচের আগে বাংলাদেশ কোচ পিটার বাটলার বলেছেন, ‘আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিউলির পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানানো এবং তাদের জন্য প্রার্থনা করা। জানেন তো, যখন আপনি কোনো টুর্নামেন্টের এমন পর্যায়ে থাকবেন, তখন মাঝেমধ্যে অতিরিক্ত অনুশীলনেরও একটা ঝুঁকি থাকে। তাই আমার মনে হয় না, শিউলির মায়ের মৃত্যুর কোনো বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। মানসিক দৃষ্টিকোণ থেকে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। তিনি দলের বেশ অভিজ্ঞ একজন সদস্য এবং সবার কাছে অত্যন্ত সম্মানিত ও প্রিয়।’

বাটলার তাই শিষ্যদের শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানিয়েছেন, ‘আমি মেয়েদের ঠিক এটাই বলছিলাম যে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের প্রস্তুত করা এবং ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া। মূল চ্যালেঞ্জটা হলো দুঃখ, মর্মান্তিক ঘটনা এবং বিশেষ করে আমরা যে পরিস্থিতিতে আছি, সেই শোককে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করা। কাজটা মোটেও সহজ নয়। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই মেয়েরা মাঠে গিয়ে দারুণ পারফরম্যান্স দেখানোর সক্ষমতা রাখে।’

 

/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী