শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটের প্রথম পর্ব। নাটকীয় শেষ রাউন্ডের পর নিশ্চিত হয়েছে প্লে-অফ ও শেষ ষোলোর দল।
ছিটকে যাওয়ার শঙ্কায় থাকা ম্যানচেস্টার সিটি অবশ্য জিতে নিশ্চিত করেছে দুই লেগের প্লে-অফ।
৩৬ দলের নতুন ফরম্যাটের টুর্নামেন্টটি শেষ দিকে এসে রোমাঞ্চের জন্ম দেয়। শেষ পর্যন্ত অবশ্য সম্ভাব্য দলগুলো শীর্ষ ২৪ নিশ্চিত করে টুর্নামেন্টে টিকে থেকেছে। যারা ৯ম থেকে ২৪তম স্থানে জায়গা করে নিয়েছে তারাই মূলত দুই লেগের প্লে-অফে খেলবে। সেখান থেকে ১১, ১২ ও ১৮, ১৯ ফেব্রুয়ারিতে প্লে-অফের ম্যাচগুলো হওয়ার পর শেষ ষোলোর বাকি দল নিশ্চিত হবে।
এবার দেখে নেওয়া যাক শেষ ষোলো ও নকআউটের প্লে-অফ নিশ্চিত করেছে কারা। বাদই পড়েছে কোনও দল-
শেষ ষোলোতে যারা: আর্সেনাল, অ্যাস্টন ভিলা, অ্যাতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা, ইন্টার মিলান, লেভারকুসেন, লিল ও লিভারপুল।
নকআউটের প্লে-অফে যারা: আতালান্তা, বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ, বেনফিকা, ব্রেস্ট, সেল্টিক, ক্লাব ব্রুগে, ফেইনুর্ড, জুভেন্টাস, ম্যান সিটি, মোনাকো, পিএসভি, রিয়াল মাদ্রিদ ও স্পোর্তিং।
বাদ পড়েছে যারা: ডিনামো জাগরেব, স্টুটগার্ট, শাখতার দোনেৎস্ক, বোলোগনা, স্পার্তা প্রাগ, লাইপজিগ, জিরোনা, রেড স্টার বেলগ্রেড, স্টার্ম গ্রাজ, সলসবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা ও ইয়াং বয়েজ।