চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে মাদ্রিদ ডার্বি, লিভারপুল ও বার্সেলোনা পেলো কাকে?

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হলো। কঠিন পরীক্ষা দিতে হবে লিভারপুলকে। তারা পেয়েছে নকআউট প্লে-অফের দুই লেগ মিলে ১০ গোল করা প্যারিস সেন্ট জার্মেইকে। রিয়াল মাদ্রিদ খেলবে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। চলতি মৌসুমে দুই মাদ্রিদ ডার্বিই ১-১ গোলে ড্র হয়েছিল।

এদিকে বায়ার্ন মিউনিখও তাদের লিগ প্রতিপক্ষকে পেয়েছে শেষ ষোলোতে। তারা খেলবে বুন্দেসলিগা ক্লাব বেয়ার লেভারকুসেনের সঙ্গে।

আর্সেনাল মোকাবিলা করবে পিএসভি আইন্দহোভেনকে। বার্সেলোনার প্রতিপক্ষ বেনফিকা। অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে ক্লাব ব্রুগ।

বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে পড়েছে লিঁলের খেলা। ফেনুর্দ কোয়ার্টার ফাইনালে উঠতে পার হতে হবে ইন্টার মিলানের বাধা।

আগামী ৪ মার্চ হবে প্রথম লেগের খেলা। সাতদিন পর ১১ মার্চ ফিরতি লেগ।

প্রথম লেগের মাদ্রিদ ডার্বি হবে সান্তিয়াগো বার্নাব্যুতে। বার্সেলোনা খেলবে বেনফিকার মাঠে। পিএসজি স্বাগত জানাবে লিভারপুলকে।

শেষ ষোলোর লাইনআপ

পিএসজি বনাম লিভারপুল

ক্লাব ব্রুগ বনাম অ্যাস্টন ভিলা

রিয়াল মাদ্রিদ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ

পিএসভি বনাম আর্সেনাল

ফেনুর্দ বনাম ইন্টার মিলান

বায়ার্ন মিউনিখ বনাম বেয়ার লেভারকুসেন

বরুসিয়া ডর্টমুন্ড বনাম লিল

বেনফিকা বনাম বার্সেলোনা