নেপাল যাওয়ার আগে ফেসবুকে বাংলাদেশ দল ঘোষণা, নতুন মুখ আব্দুল্লাহ 

নেপালের বিপক্ষে ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্যে দুপুর দেড়টায় কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়তে যাচ্ছে লাল-সবুজরা। যাওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেপালের বিপক্ষে ২৩ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে বাফুফে। যাওয়ার আগে সংবাদ সম্মেলন করার প্রয়োজনবোধও করেনি! 

ঘোষিত দলে প্রবাসী হামজা চৌধুরী ও সমিত সোমের জায়গা হয়নি। ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ভিয়েতনাম সফরে আছেন। 
‎সর্বশেষ গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলের স্কোয়াডে থাকা মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, আল-আমিন, শেখ মোরসালিন, মজিবর রহমান, জাহিদ হাসানদেরও নেপাল ম্যাচে জায়গা হয়নি। তারা আছেন ভিয়েতনামে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের দলে। তবে সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াডে না থাকা মোহাম্মদ ইব্রাহিম ও ইসা ফয়সালকে এবার রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা। তবে এই দলে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ফর্টিস এফসির ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর। যিনি শুরু থেকে ক্লাবটিতে খেলছেন। গত লিগে ৮৫% ম্যাচ খেলেছেন। মূলত আবাহনীর ডিফেন্ডার শাকিল হোসেনের চোটের কারণে আব্দুল্লাহ চার দিন আগে জাতীয় দলে প্রথম বার ডাক পান। 

বাংলাদেশের স্কোয়াড
গোলকিপার: সুজন হোসেন, মিতুল মারমা ও পাপ্পু হোসেন
ডিফেন্ডার: তপু বর্মণ, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক রায়হান কাজী, সাদ উদ্দিন,মেহেদী হাসান ও আবদুল্লাহ ওমর।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, সৈয়দ শাহ কাজেম কিরমানি, পাপন সিংহ, মোঃ সোহেল রানা ও সোহেল রানা
ফরোয়ার্ড:  আরিফ হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা ও শাহরিয়ার ইমন