চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের পর্দা নামতেই কোয়ার্টার ফাইনালের লাইন আপ এখন চূড়ান্ত।
এই পর্বের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মহারণ। লিগ পর্বে ছন্দ খুঁজে পেতে হিমশিম খাওয়া লস ব্লাঙ্কোসকে শেষ ষোলোয় উঠতে পাড়ি দিতে হয়েছে প্লে-অফের কঠিন পথ। তবে সেখানে গিয়ে তারা অনায়াসেই ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়েছে।
শেষ আটে অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে পিএসজি-লিভারপুলের লড়াইও। আগের রাউন্ডে চেলসির জালে আট গোল দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে পিএসজি। গত মৌসুমেও শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল এই দুই দল। প্রথম লেগে অপ্রত্যাশিতভাবে অ্যাওয়ে ম্যাচে ১-০ জিতেছিল লিভারপুল, তবে এই লড়াই মূলত পিএসজির সামর্থ্যকে নতুন করে বিশ্বের সামনে তুলে ধরে। লুইস এনরিকের দল শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে পরবর্তী পর্বে উঠেছে এবং সেখান থেকে পরে শিরোপাও জিতে নেয়।
অন্যদিকে, বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদের অল-স্প্যানিশ লড়াইটিও হতে যাচ্ছে এই রাউন্ডের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ।
এবার দেখে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালের লাইনআপ
পিএসজি-লিভারপুল
রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ
বার্সেলোনা-অ্যাতলেতিকো মাদ্রিদ
স্পোর্টিং সিপি-আর্সেনাল
প্রথম লেগ
৭ এপ্রিল
স্পোর্টিং সিপি-আর্সেনাল
রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ
৮ এপ্রিল
বার্সেলোনা-অ্যাতলেতিকো মাদ্রিদ
পিএসজি-লিভারপুল
দ্বিতীয় লেগ
১৪ এপ্রিল
অ্যাতলেতিকো-বার্সেলোনা
লিভারপুল-পিএসজি
১৫ এপ্রিল
আর্সেনাল-স্পোর্টিং সিপি
বায়ার্ন মিউনিখ-রিয়াল মাদ্রিদ
*সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়