রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...

বাংলা ট্রিবিউন ডেস্ক 
৩০ মে ২০২৬, ১০:২২আপডেট : ৩০ মে ২০২৬, ১০:২২

গুঞ্জন ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। প্রায় ১৩ বছর পর আবারও রিয়াল মাদ্রিদের কোচ হচ্ছেন হোসে মরিনহো। অভিজ্ঞ এই পর্তুগিজ কোচের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে স্প্যানিশ জায়ান্টরা। খবরটি নিশ্চিত করেছে বিবিসি।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, এখনই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে না রিয়াল মাদ্রিদ। আগামী ৭ জুন ক্লাবটির প্রেসিডেন্সিয়াল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপরই মরিনহোকে নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের দায়িত্বে ছিলেন ‘স্পেশাল ওয়ান’ খ্যাত এই কোচ। তার অধীনে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছিল দলটি।

গত জানুয়ারিতে জাভি আলোন্সো চাকরি হারানোর পর রিয়ালের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পান আলভারো আরবেলোয়া। এবার পূর্ণকালীন কোচ হিসেবে মরিনহোকেই বেছে নিয়েছে ক্লাবটি।

গত বছরের সেপ্টেম্বরে দুই বছরের চুক্তিতে বেনফিকায় ফিরেছিলেন মরিনহো। তবে সেই মেয়াদ পূর্ণ হওয়ার আগেই স্পেনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০১৩ সালে রিয়াল ছাড়ার পর দ্বিতীয় মেয়াদে চেলসির দায়িত্ব নেন মরিনহো। তার কোচিংয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইএফএল কাপ জেতে লন্ডনের ক্লাবটি।

এরপর ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়ে ইউরোপা লিগ, ইএফএল কাপ ও কমিউনিটি শিল্ড জিতেছিলেন তিনি। পরে টটেনহ্যাম, রোমা, ফেনারবাহচে ও বেনফিকার ডাগআউটেও কাজ করার অভিজ্ঞতা হয়েছে তার।

/টিএ/এম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আলাবা 
সর্বশেষ খবর
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী