হাইতির বিপক্ষে অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছে ব্রাজিল। অফসাইডে শুরুর দিকে হতাশ হলে ২৩ মিনিটে আর হতাশ হতে হয়নি। কুনহার জোড়ায় ২-০ গোলে এগিয়ে রয়েছে সেলেসাওরা।
২৩ মিনিটে আসে শুরুর গোল। গুইমারেসের পাস পেয়ে পেনাল্টি এলাকার দিকে এগিয়ে যান ভিনিসিয়ুস জুনিয়র। ড্রিবল করতে করতে তিনি বাম দিকে সরে গেলে তার পিছু নেন হাইতির দুই ডিফেন্ডার। এরপর শরীরের দ্রুত মোচড়ে ভেতরে ঢুকে গোলমুখে বাঁকানো শট নিয়েছিলেন। হাইতির গোলরক্ষক প্লাসিদে শুরুর চেষ্টায় শটটি ঠেকাতে পারলেও বল পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বল বিপদমুক্ত করতে মরিয়া হয়ে ক্লিয়ার করার চেষ্টা করেন ডেলক্রোয়া। কিন্তু তার সেই প্রচেষ্টা গিয়ে লাগে কুনহার গায়ে। সেখান থেকে বল গড়িয়ে জড়িয়ে যায় জালে। তার পর ৩৬ মিনিটে তার গোলেই ব্যবধান বাড়ায় সেলেসাও।
এর আগে ১২ মিনিটে জাল কাঁপিয়েছিলেন রাফিনহা। দুর্ভাগ্য অফসাইডের ফাঁদে পড়ায় বাতিল হয় তা।