জিতেও খুশি হতে পারছে না ব্রাজিল, বড় আঘাতের শঙ্কা

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৬, ০৯:২৫আপডেট : ২০ জুন ২০২৬, ০৯:২৫

২০২৬ বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ৩-০ ব্যবধানের বড় জয়েও খুশি থাকতে পারছে না কার্লো আনচালোত্তির দল। কেননা ম্যাচটিতে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছে আরেক তারকা ফুটবলার। ইনজুরি কত গভীর সেটি এখনও নিশ্চিত করে না জানালেও সেলেসাও শিবিরকে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে।

সোমবার ফিলাডেলফিয়াতে হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়ের ম্যাচটিতে প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহা।

মাঠ ছাড়ার আগে এই উইঙ্গারকে মাঠের মধ্যেই ব্রাজিলের মেডিক্যাল টিমের সেবা নিতে দেখা যায়। তাকে বেশ হতাশ দেখাচ্ছিল এবং সতীর্থ গ্যাব্রিয়েল তাকে সান্ত্বনা ও অনুপ্রেরণামূলক কথা বলছিলেন।

রাফিনহার বদলি হিসেবে মাঠে নামেন এএফসি বোর্নমাউথের তরুণ খেলোয়াড় রায়ান। মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি ড্র করার পর, এই ম্যাচে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ টেবিলের শীর্ষস্থান দখল করে ব্রাজিল।

ব্রাজিল দল নেইমারের চলমান ইনজুরি সমস্যা নিয়েও বেশ চিন্তিত। ডান পায়ের কাফের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে থাকায়, টানা দ্বিতীয় ম্যাচের মতো এই ম্যাচের দলেও জায়গা পাননি তিনি।

এবার চোট নিয়ে মাঠ ছাড়লেন রাফিনহা। ইএসপিএনের এক বিশ্লেষক বলছেন, রাফিনহা ইনজুরির কারণে ছিটকে পড়লে এটা ব্রাজিলের জন্য বড় আঘাত হতে যাচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
বিশ্বকাপের নতুন নিয়মে প্রথম লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের আলমিরন 
আনচেলত্তি জানালেন, স্কটল্যান্ডের বিপক্ষে ফিরছেন নেইমার
জার্মানিকে শীর্ষস্থান থেকে সরাতে ব্রাজিল সময় নিলো এক ম্যাচ
সর্বশেষ খবর
বিশ্বকাপের নতুন নিয়মে প্রথম লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের আলমিরন 
বিশ্বকাপের নতুন নিয়মে প্রথম লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের আলমিরন 
বাড়ি কোথায় বলতে পারছে না শিশুটি, পরিবার হারিয়ে হাসপাতালে কাঁদছে
বাড়ি কোথায় বলতে পারছে না শিশুটি, পরিবার হারিয়ে হাসপাতালে কাঁদছে
টানা দুই দফা কমলো স্বর্ণের দাম
টানা দুই দফা কমলো স্বর্ণের দাম
আনচেলত্তি জানালেন, স্কটল্যান্ডের বিপক্ষে ফিরছেন নেইমার
আনচেলত্তি জানালেন, স্কটল্যান্ডের বিপক্ষে ফিরছেন নেইমার
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?