দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে পর্তুগাল

ঘুরে দাঁড়ানোর আশায় বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে পর্তুগাল। রাত ১১টার ম্যাচে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান। কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছেন রবার্তো মার্তিনেজ। দলে ফিরেছেন রুবেন দিয়াজ ও জোয়াও ফেলিক্স। চোটের কারণে খেলতে পারছেন না আরাউহো, আর বার্নার্দো সিলভাও জায়গা হারিয়েছেন।

পর্তুগাল ৪-২-৩-১ ছকে মাঠে নামছে। গোলরক্ষক হিসেবে থাকছেন ডিয়েগো কস্তা। চার ডিফেন্ডার হিসেবে নুনো মেন্দেস, রেনাতো ভেইগা, রুবেন দিয়াজ ও জোয়াও ক্যানসেলো থাকছেন। মাঝমাঠে গভীরে খেলবেন ভিতিনহা ও জোয়াও নেভেস।

আক্রমণভাগে ক্রিস্টিয়ানো রোনালদোর পেছনে থাকছেন জোয়াও ফেলিক্স, ব্রুনো ফার্নান্দেস ও পেদ্রো নেতো। একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলবেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।