রোনালদোর জোড়ায় প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২৬, ২৩:৫৬আপডেট : ২৪ জুন ২০২৬, ০০:১৪

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে হতাশায় টুর্নামেন্ট শুরু করলেও উজবেকিস্তানের বিপক্ষে ফেভারিটের মতোই শুরু করেছে পর্তুগাল। প্রথমার্ধে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়ায় ৩-০ গোলে এগিয়ে রয়েছে তারা। 

অথচ জাতীয় দলের হয়ে বড় টুর্নামেন্টে ১০ ম্যাচে কোনও গোল পাচ্ছিলেন না রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে আর হতাশ করেননি। তার করা গোলেই ষষ্ঠ মিনিটে এগিয়ে গেছে পর্তুগাল। যে গোলে গড়েছেন ইতিহাসও। প্রথম ফুটবলার হিসেবে ৬টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েছেন তিনি।  

পর্তুগাল তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো। বক্সের ভেতরে বল পেয়ে জোয়াও নেভেস সেটি বাড়িয়ে দিয়েছিলেন ব্রুনো ফার্নান্দেসের কাছে। প্রথম স্পর্শেই শট নেন পর্তুগিজ মিডফিল্ডার। কিন্তু প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল কর্নারের বিনিময়ে বাইরে চলে যায়।

দুই মিনিট পর আরেকটি সুযোগ আসে। বাঁ প্রান্ত দিয়ে দুর্দান্ত গতিতে উঠে আসেন নুনো মেন্দেস। এরপর বক্সের মাঝখানে অপেক্ষায় থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর উদ্দেশে দারুণ একটি ক্রস বাড়ান তিনি। বল পেয়ে পা বাড়িয়ে শট নেওয়ার চেষ্টা করেন সিআরসেভেন। কিন্তু তাতে ঠিকমতো সংযোগ করতে না পারায় সুযোগটি হাতছাড়া হয়। তবে ষষ্ঠ মিনিটে আর কোনও ভুল করেননি। কানসেলোর ক্রস থেকে গোলমুখের কাছে থাকা অবস্থায় দুর্দান্ত শটে জাল কাঁপিয়ে ঐতিহাসিক গোলটির দেখা পেয়েছেন।  

১৭ মিনিটে কৌশলগত এক পরিবর্তন চমকে দেয় সবাইকে। দেখে মনে হচ্ছিল তখন পাওয়া ফ্রি-কিকটি নিতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাই গোলপোস্টের বাঁ দিকটায় বেশি মনোযোগ দিয়েছিল উজবেকিস্তানের রক্ষণ ও গোলরক্ষক। কিন্তু এটাই ছিল পর্তুগালের কৌশল! সবাইকে চমকে দিয়ে শট নেন নুনো মেন্দেস। বাঁ পায়ে নেওয়া তার নিখুঁত বাঁকানো শট উড়ে গিয়ে জড়িয়ে যায় জালে! গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না। তাতে ২০ মিনিটের মধ্যেই দুই গোলের অগ্রগামিতা পেয়ে যায় পর্তুগাল। 

২৯ মিনিটে দর্শনীয় এক গোলে একটি শোধ দিয়েছিল উজবেকিস্তান। মাঝমাঠে আব্বাসবেক ফয়জুল্লায়েভের চাপে বল হারান জোয়াও ক্যানসেলো। সুযোগটি কাজে লাগিয়ে আলগা বল নিয়ে নেন গানিয়েভ। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া তার শক্তিশালী শট সোজা গিয়ে জড়িয়ে যায় জালে! দারুণ সেই গোলে উল্লাসে মেতে ওঠে উজবেকিস্তান। যদিও সেটি স্থায়ী হয়নি ভারের হস্তক্ষেপে।  বল দখলে নেওয়ার সময় জোয়াও ক্যানসেলোর ওপর ফাউল করেছিলেন আব্বাসবেক ফয়জুল্লায়েভ। ফলে গোলটি গোলটি বাতিল করে দেন রেফারি জায়েদ। 

৩৯ মিনিটে আবারও ব্যবধান বাড়ায় পর্তুগাল। দ্রুত পাল্টা আক্রমণে উজবেকিস্তানের রক্ষণভাগকে পুরোপুরি ছিন্নভিন্ন করে দেয় তারা। মাঝমাঠ থেকে নিখুঁত এক থ্রু পাস বাড়ান ব্রুনো ফার্নান্দেস। বলটি ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়া ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে যায়। সুযোগ হাতছাড়া করেননি পর্তুগাল অধিনায়ক। এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করে নিখুঁত ফিনিশে বল জড়িয়ে দেন জালে।

/এফআইআর/
সম্পর্কিত
রোনালদোর ইতিহাসের রাতে উজবেকিস্তানকে বিধ্বস্ত করেছে পর্তুগাল 
ফিফা ওয়ার্ল্ড কাপ পেজে বাংলাদেশের ফুটবল উন্মাদনার ছবি
মাঠে নেমেই ৬ বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি রোনালদোর
সর্বশেষ খবর
রোনালদোর ইতিহাসের রাতে উজবেকিস্তানকে বিধ্বস্ত করেছে পর্তুগাল 
রোনালদোর ইতিহাসের রাতে উজবেকিস্তানকে বিধ্বস্ত করেছে পর্তুগাল 
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
ছাত্রকে ধর্ষণের অভিযোগে কারাগারে মাদ্রাসার পরিচালক
ছাত্রকে ধর্ষণের অভিযোগে কারাগারে মাদ্রাসার পরিচালক
জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮০৫ জন
জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮০৫ জন
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম