৯ পরিবর্তন নিয়ে খেলা শুরু আর্জেন্টিনার

অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া একাদশ থেকে জর্ডানের বিপক্ষে ৯টি পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। আজকের সকাল ৮টার ম্যাচে ফল যাই হোক না কেন, গ্রুপসেরা হিসেবে শেষ ৩২ নিশ্চিত থাকায় দলে বড় ধরনের রদবদল করেছেন কোচ।

আগের ম্যাচের একাদশ থেকে কেবল গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ এবং ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ নিজেদের জায়গা ধরে রেখেছেন।

রক্ষণভাগে পুরোপুরি নতুন চারজনকে দেখা যাবে। মেদিনা, লিসান্দ্রো মার্তিনেজ, রোমেরো ও মোলিনার জায়গায় খেলছেন যথাক্রমে নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস সেনেসি, নিকোলাস ওতামেন্দি ও সিমেওনে।

উইংয়ে থিয়াগো আলমাদা ও রদ্রিগো ডি পলের পরিবর্তে সুযোগ পেয়েছেন পাজ ও জিওভানি লো সেলসো। মাঝমাঠে পারেদেসের সঙ্গে জুটি গড়েছেন পাজ। ফলে এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে বেঞ্চে বসতে হচ্ছে।

আক্রমণভাগেও একটি পরিবর্তন এসেছে। বিশ্রাম দেওয়া হয়েছে লিওনেল মেসিকে। ফলে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন হুলিয়ান আলভারেস।

আর্জেন্টিনা শুরুর একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এজেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজ।