অস্ট্রিয়া-আলজেরিয়ার নাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৬, ১০:২৭আপডেট : ২৮ জুন ২০২৬, ১০:৩৩

গ্রুপ পর্বের শেষ দিকে এসে নাটকীয় এক ম্যাচে ছয় গোলের রোমাঞ্চ উপহার দিয়েছে আলজেরিয়া ও অস্ট্রিয়া। আক্রমণ-প্রতিআক্রমণ আর নাটকীয়তা ভরা ম্যাচটা শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্রয়ে শেষ হয়েছে। যে ফলে দুই দলই নিশ্চিত করেছে নকআউট। তবে কপাল পুড়েছে ইরানের। সেরা তৃতীয় স্থান অর্জনকারী দল হিসেবে নকআউটে ওঠার স্বপ্ন চূর্ণ হয়ে গেছে তাদের। 

অস্ট্রিয়া কিংবা আলজেরিয়ার যেকোনো একটি দল জিতলেই সেরা আট তৃতীয় স্থানঅর্জনকারী দলের একটি হিসেবে নকআউট পর্বে ওঠার সুযোগ ছিল ইরানের। কিন্তু ম্যাচটি ড্র হওয়ায় সেই সম্ভাবনার ইতি ঘটে। 

জমজমাট ম্যাচটার শেষ দিকে স্কোরলাইন ছিল ২-২। তখনও মনে হচ্ছিল ড্র-ই এর সম্ভাব্য ফল। কিন্তু যোগ করা সময়ে প্রায় শেষ দিকে (৯০+৩ মিনিট) অধিনায়ক রিয়াদ মাহরেজ নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। তাতে বিদায়ের শঙ্কায় পড়ে যায় অস্ট্রিয়া। তবে নাটক তখনও বাকি ছিল। মাহরেজের গোলের কিছুক্ষণের মধ্যেই হেডে জালে বল জড়ান সাসা কালাইদজিচ (৯০+৬)। শেষ মুহূর্তের সেই সমতাসূচক গোলেই ৩-৩ ড্র নিশ্চিত করে বিশ্বকাপে অস্ট্রিয়ার নকআউট পর্বের স্বপ্ন বাঁচিয়ে রাখেন তিনি।

অস্ট্রিয়ার হয়ে বাকি দুটি গোল করেছেন মার্কো আরনাউতোভিচ (২৮ মিনিট) ও মার্সেল সাবিৎসার (৫৫ মিনিট)। গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার পর দ্বিতীয় হয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে তারা। ১৯৮২ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে উঠলো অস্ট্রিয়া। শেষ ৩২-এ লস অ্যাঞ্জেলেসে তারা ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে। 

আলজেরিয়ার অন্য গোলটি করেন রাফিক বেলঘালি (৪৫ মিনিট)। গ্রুপে তৃতীয় হলেও সেরা তৃতীয় স্থানঅর্জনকারী দল হিসেবে নকআউটে উঠেছে উত্তর আফ্রিকার দেশটি। শেষ ৩২ এ ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।

/এফআইআর/
সম্পর্কিত
চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের শেষ ৩২ দল, ম্যাচ কখন দেখে নিন
ট্রেডমার্ক ফ্রি-কিকে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি
আর্জেন্টিনার জয়ে উল্লাসে মাতলো ঢাবি টিএসসি
সর্বশেষ খবর
চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের শেষ ৩২ দল, ম্যাচ কখন দেখে নিন
চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের শেষ ৩২ দল, ম্যাচ কখন দেখে নিন
ভূমিকম্পে মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রীর
ভূমিকম্পে মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রীর
চীন সফরে কী পেলো বাংলাদেশ
চীন সফরে কী পেলো বাংলাদেশ
ট্রেডমার্ক ফ্রি-কিকে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি
ট্রেডমার্ক ফ্রি-কিকে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয়