নরওয়ের বিপক্ষেও নেই রাফিনহা

নিউ জার্সিতে রাউন্ড অব ১৬-তে নরওয়ের বিপক্ষেও খেলতে পারবেন না রাফিনহা। ব্রাজিল জাতীয় দলের মেডিক্যাল টিম তাকে সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য প্রস্তুত করছে।

সপ্তাহের শুরুতে এই ফরোয়ার্ড পেশি শক্তিশালী করার অনুশীলন করেন এবং পুনরায় মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করেন। নরওয়ের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে বলে আশা করা হলেও, বৃহস্পতিবারের মূল্যায়নে পুরোপুরি ফিট নন বলে নিশ্চিত হয় দল।

বার্সেলোনার এই ফরোয়ার্ড শেষ অনুশীলনে মাঠে থাকলেও দলের সঙ্গে অনুশীলন করেননি। আলাদাভাবে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট অনুশীলন শেষে মাঠ ছেড়ে যান।

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে ডান ঊরুর হ্যামস্ট্রিংয়ে চোট পান রাফিনহা। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি।