ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব: একই গ্রুপে অস্ট্রেলিয়া-জাপান

wc_draw_group_photo_0ফিফা বিশ্বকাপ ২০১৮ এর এশিয়ান বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়া ও জাপান একই গ্রুপে পড়েছে। আজ এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর কুয়ালালামপুরে দ্বিতীয় রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়।

এশিয়ার বাছাইপর্বের প্রথম রাউন্ডে খেলেছিল মোট ৪০টি দেশ। এর মধ্যে আটটি গ্রুপের আট চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্স-আপকে নিয়ে মোট ১২টি দল দ্বিতীয় রাউন্ডে খেলার সুয়োগ পাচ্ছে।

১২ টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে, দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ সরাসরি রাশিয়া ২০১৮ এর টিকেট পেয়ে যাবে। দুই গ্রুপের তৃতীয় স্থানীয় দল নিজেদের মাঝে প্লে-অফ খেলে পরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পঞ্চম স্থানীয় দলের সঙ্গে প্লে অফ ‌‌‌খলবে। আগামী সেপ্টেম্বরে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।

দ্বিতীয় রাউন্ডের গ্রুপিং-

ক গ্রুপ: ইরান, দ: কোরিয়া, চীন, উজবেকিস্তান, কাতার, সিরিয়া।

খ গ্রুপ: অস্ট্রেলিয়া, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড ও ইরাক।

/আরএম/এমআর/