মিসরের বিপক্ষে আর্জেন্টিনার দলে যেসব পরিবর্তন আসতে পারে

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নয় দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। হতাশ হয়েছেন ভক্ত-সমর্থকরাও। যদিও অতিরিক্ত সময় মিলিয়ে ৩-২ গোলে আফ্রিকান প্রতিপক্ষকে হারিয়ে রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছ গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নকআউটের এই পর্বে স্কালোনির দলকে লড়তে হবে আরেক আফ্রিকান দল মিসরের বিপক্ষে। এই ম্যাচেও একই চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে লাতিন দলটি। তাইতো এই ম্যাচকে সামনে রেখে দলে বেশ কিছু পরিবর্তনের কথা ভাবা হচ্ছে।

কেপ ভার্দের ম্যাচের তুলনায় এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। বিশেষ করে দলের আক্রমণভাগে বড় পরিবর্তন আসবে। লেফট উইংয়ে থিয়াগো আলমাদার জায়গায় পরিবর্তন করা হতে পারে। তার পরিবর্তে একজন বাড়তি মিডফিল্ডার নামানোর আলোচনা চলছে। সে জায়গায় হয়তো লেয়ান্দ্রো পারেদেস আসতে পারে বলে আর্জেন্টাইন মিডিয়ায় আলোচনা হচ্ছে।

পাল্টানো হতে পারে দলের ফরোয়ার্ডকেও। লাউতারো মার্টিনেজের জায়গায় আসতে পারে হুলিয়ান আলভারেজ। লেফট ব্যাক ফাকুন্দো মেদিনা কেপ ভার্দের বিরুদ্ধে ব্যথা নিয়ে মাঠ ছাড়ে। তার শুরু করা নিয়ে শঙ্কা আছে। তার জায়গায় আসতে পারে নিকোলাস তাগ্লিফিয়াকো।