অশ্রুসিক্ত রোনালদোর বিদায়, মাঠেই জড়িয়ে ধরলেন তরুণ ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২৬, ১৪:৩১আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১৪:৩৫

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ অধ্যায়। ম্যাচ শেষে চোখের জল ধরে রাখতে পারেননি ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা। সেই মুহূর্তে তাকে জড়িয়ে ধরেন স্পেনের ১৮ বছর বয়সী ফুটবলার লামিনে ইয়ামাল। দুজনের সেই আলিঙ্গনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ম্যাচের আগে রোনালদো জানিয়েছিলেন, এটিই হবে তার শেষ বিশ্বকাপ। শেষ বাঁশি বাজার পর ডালাস স্টেডিয়ামের মাঠে স্থির হয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। তখন ইয়ামাল এগিয়ে এসে তাকে আলিঙ্গন করেন।

সোমবারের ম্যাচে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে জয়সূচক গোল করেন স্পেনের মিকেল মেরিনো। ফাউলের পর খেলা দ্রুত শুরু করে ফেরান তোরেসের পাস থেকে গোল করে স্পেনকে ১-০ ব্যবধানে জয় এনে দেন তিনি।

এই জয়ে ২০১০ সালে একমাত্র বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠলো স্পেন। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে যুক্তরাষ্ট্র অথবা বেলজিয়াম। অন্যদিকে টানা দ্বিতীয় বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য পূরণ হলো না পর্তুগালের। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৬ গোল এবং ২৩৩ ম্যাচ খেলার রেকর্ডধারী রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ারের সমাপ্তি ঘটলো।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
বিশ্বকাপ জয়ী স্পেনের ডিফেন্ডারের হঠাৎ অবসর
দাবদাহের হাত ধরে স্পেনে ফিরলো শত বছরের পুরনো ‘আবানিকো’
১ হাজার গোলের দৌড়ে মেসি কি রোনালদোকে টপকাতে পারবেন?
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?