আর্জেন্টিনাকে হারানো অসম্ভব কিছু নয়: সুইজারল্যান্ড কোচ

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এতে একদমই বিচলিত নন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। তার মতে, আর্জেন্টিনাকে হারানো  অসম্ভব কিছু নয়। 

তিনি বলেন, “বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়াটা দারুণ ব্যাপার। আমাদের জন্য এক অনন্য সুযোগ। তবে আর্জেন্টিনা অজেয় নয়। অবশ্যই আমরা তাদের হারানোর সর্বোচ্চ চেষ্টা করবো। আমরা লাতিন আমেরিকার দলগুলোর মানসিকতা ভালো করেই জানি।”  

১৯৫৪ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল সুইজারল্যান্ড। ৭২ বছর পর আবার তারা শেষ আটে জায়গা করে নিয়েছে।  

তাদের বড় তারকা রিকার্দো রদ্রিগেজ। কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের পর তিনি বলেছেন, “আর্জেন্টিনা অসাধারণ একটা দল। ওদের দলে দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে, একজন ভালো কোচও আছে। ওরা কীভাবে খেলে, তা আমাদের জানা। ওদের দলে আছে বিশ্বের সেরা লিওনেল মেসি।”