আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানো হয়েছে

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৬, ০৯:৫০ আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১০:২৩

২০২৬ ফিফা বিশ্বকাপে মিসরের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে এক রোমাঞ্চকর জয় পেয়েছে আর্জেন্টিনা দল। ম্যাচের বেশির ভাগ সময় জুড়ে কিংবদন্তি লিওনেল মেসি ও তার দলকে আটকে রাখতে সক্ষম হয়েছিল মিসর, এমনকি মেসির একটি পেনাল্টি কিকও সেভ করে দেন মিশরের গোলরক্ষক। তবে ম্যাচের ৭৯ মিনিটের পর তিন-তিনটি গোল আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে না গিয়েই এক নাটকীয় জয় এনে দেয়, যার মধ্যে একটি গোল করে মেসি নিজেই সমতা ফেরান।

তবে আর্জেন্টিনার এই অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর ম্যাচটি বিতর্ক থেকে মুক্ত ছিল না। ম্যাচের শুরুতে মিসর যখন ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ পায়, তখন একটি বিতর্কিত ভিএআর রিভিউয়ের কারণে তাদের গোলটি বাতিল হয়ে যায়। এই সিদ্ধান্তটি ম্যাচের ধারাভাষ্যকারদেরও বিস্মিত ও প্রশ্নবিদ্ধ করে তোলে। এই রিভিউ নিয়ে ফক্সের ধারাভাষ্যকার ড্যারেন ফ্লেচার বলেন, ভিএআর আমার জীবনের অভিশাপ।

ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন মিসরের কোচ হোসাম হাসান। তিনি বলেন, আমরা সম্মান বা ফেয়ার প্লে কিছুই দেখিনি। একটি পেনাল্টি বাতিল করা হয়েছে। আরেকটি ঘটনায় আমাদের পেনাল্টি হওয়া উচিত ছিল, কিন্তু ভিএআরে সেটি দেখাই হয়নি। দ্বিতীয় গোলটিও কোনও এক কারণে বাতিল করা হয়েছে। হাসানের অভিযোগ, রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে চাপ ছিল বলেই এমন ফল হয়েছে।

এদিকে এই বিতর্কিত ম্যাচটি নিয়ে এবার মুখ খুলেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। শহরের বাস লেন বাড়ানোর ফলে নিউ ইয়র্কবাসীদের যে সময় বাঁচবে, তা তারা কীভাবে ব্যবহার করবে এমন একটি প্রসঙ্গে টেনে তিনি বলেন, এর মানে হলো আপনার বন্ধুদের সাথে এই বিষয়ে একমত হওয়া যে, গতকাল মিসরকে ডাকাতি’ করে হারানো হয়েছে।

মেয়র মামদানির এই মন্তব্যের পর উপস্থিত জনতা উল্লাস প্রকাশ করে, যা ইঙ্গিত করে যে আর্জেন্টিনার সমর্থক ছাড়া বাইরের অধিকাংশ মানুষই মিশরের কোচ হোসাম হাসানের বক্তব্যের সাথে একমত।

/এএস/ 
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
মোটরসাইকেল চোর চক্রের সদস্য কনস্টেবল, যেভাবে ধরা পড়লেন
মোটরসাইকেল চোর চক্রের সদস্য কনস্টেবল, যেভাবে ধরা পড়লেন
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন