সেমিতে মুখোমুখি রিয়াল-ম্যানসিটি ও বায়ার্ন-অ্যাটলেটিকো

3010772উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের ড্র অনুষ্ঠিত হয়েছে। ফাইনালের লড়াইয়ে উঠতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

২৬ এপ্রিল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে সিটি এবং রিয়াল। পরদিনই অ্যাটলেটিকোর মাটিতে খেলবে বায়ার্ন। আর ফিরতি লেগ হবে ৩ এবং ৪ মে।

২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয় নিয়নে। সেখানে প্রথমেই উঠে আসে সিটির নাম। তারপরই ওঠে রিয়ালের নাম। ড্রয়ের নিয়ম অনুযায়ী প্রথম দুই দল একে অপরের মুখোমুখি হবে। আর প্রথমে সিটির নাম ওঠায় প্রথম লেগ হবে ম্যানচেস্টার সিটির মাঠে।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কেবল দুবার খেলেছে ম্যানচেস্টার সিটি। ২০১২-১৩ মৌসুমে ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। আর সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-২ গোলে জেতে রিয়াল।

/এমআর/