২৮ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে। এক সপ্তাহ পর ফিরতি লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে। ১৮ মে সুইজারল্যান্ডের শহর বাসেলের সেন্ট জ্যাকব পার্কে ইউরোপা লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে।
লিভারপুল ও সেভিয়ার জন্য ইউরোপা লিগের শিরোপা জেতা মহাগুরুত্বপূর্ণ। কেননা, ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়ার স্বপ্ন অনেক আগেই শেষ হয়েছে লিভারপুলের। অন্যদিকে স্প্যানিশ লা লিগায়ও শীর্ষ চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে গেছে সেভিয়ার।
উয়েফার নিয়ম অনুযায়ী- ইউরোপা লিগের চ্যাম্পিয়ন দলটি পরের মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে। সেক্ষেত্রে সেভিয়া বা লিভারপুল যদি ইউরোপা লিগের শিরোপা ঘরে তুলতে পারে, তবেই আগামী মৌসুমে ইউরোপের কুলীন প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবে।
/এমআর/