ইন্দোনেশিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ 

ফিফা আসিয়ান কাপ থেকে আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ। নক আউট পর্বে যাওয়ার কোনও আশা নেই। বৃহস্পতিবার একটু পরই গ্রুপে শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে জামাল ভূঁইয়ারা। শেষ ম্যাচে থমাস ডুলির দলে একটি পরিবর্তন আসতে যাচ্ছে।  শেখ মোরসালিনের জায়গায় এবার এই টুর্নামেন্টে প্রথমবার একাদশে রয়েছেন শাহরিয়ার ইমন।

এছাড়া আগের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলা ১০ জনের ওপর ভরসা রেখেছেন কোচ। অধিনায়ক জামাল ভূঁইয়া আজও শুরু থেকে খেলার অপেক্ষায়। 

জাকার্তার মাঠে আজ ৪-৩-৩ ছকে খেলতে পারে বাংলাদেশ। সে ক্ষেত্রে আক্রমণভাগে ‘নম্বর নাইন’ হিসেবে দেখা যেতে পারে শাহরিয়ার ইমনকে।

বাংলাদেশ একাদশ:

মেহেদী হাসান শ্রাবণ, সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, শমিত শোম, শুকি ইতোফুসা, শাহরিয়ার ইমন  ও রাকিব হোসেন।