তিনি মনে করেন শিরোপা জেতার দৌড়ে এখনও এগিয়ে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। এ প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয় বার্সা ও অ্যাটলেটিকো প্রতিটি ম্যাচই জিততে পারে।’
লিগায় বুধবার রাতে মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তাদের সঙ্গে খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদও।
দিপোর্তিভোর আতিথেয়তা নেবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা। আর ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে।
লিগের এ পর্যায়ে ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানের কারণে দ্বিতীয় অবস্থানে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
/এফআইআর/