সবার ওপরে কেইন, মেসি-এমবাপ্পেরা কত নম্বরে?

দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান। ইংল্যান্ডের ফুটবলে ফিরলো ব্যালন ডি’অরের মুকুট। ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার জিতেছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। লন্ডনের জমকালো আয়োজনে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের এই তারকা পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামালকে। 

স্ট্যানলি ম্যাথিউসের ব্যালন ডি’অর জয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে এবার প্রচলিত প্যারিসের বদলে অনুষ্ঠান আয়োজন করা হয় ইংল্যান্ডের রাজধানী লন্ডনে। আর সেই মঞ্চেই ইংল্যান্ডের ফুটবলের জন্য স্মরণীয় এক অর্জন এনে দিলেন কেইন। তার আগে ইংল্যান্ডের হয়ে এই পুরস্কার জিতেছিলেন স্ট্যানলি ম্যাথিউস, ববি চার্লটন, কেভিন কিগান ও মাইকেল ওয়েন।

পুরুষদের ব্যালন ডি’অরের দৌড়ে দ্বিতীয় হয়েছেন রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের ফরোয়ার্ড এমবাপ্পে। তৃতীয় স্থান পেয়েছেন বার্সেলোনা ও স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, যিনি খেলছেন ইন্টার মায়ামিতে। এবার দেখে নেওয়া যাক তালিকায় বাকিরা কে কোথায়-

ব্যালন ডি’অরের সেরা ১০

১. হ্যারি কেইন — ইংল্যান্ড
২. কিলিয়ান এমবাপ্পে — ফ্রান্স
৩. লামিনে ইয়ামাল — স্পেন
৪. রদ্রি — স্পেন
৫. লিওনেল মেসি — আর্জেন্টিনা
৬. খিচা কাভারাস্কেইয়া — জর্জিয়া
৭. উসমান দেম্বেলে — ফ্রান্স
৮. আর্লিং হলান্ড — নরওয়ে
৯. মাইকেল অলিসে — ফ্রান্স
১০. ফাবিয়ান রুইজ — স্পেন

১১ থেকে ২০

১১. জুড বেলিংহাম — ইংল্যান্ড
১২. পাউ কুবারসি — স্পেন
১৩. আশরাফ হাকিমি — মরক্কো
১৪. ভিতিনিয়া — পর্তুগাল
১৫. ডেকলান রাইস — ইংল্যান্ড
১৬. ফেরান তোরেস — স্পেন
১৭. ভিনিসিয়ুস জুনিয়র — ব্রাজিল
১৮. মার্ক কুকুরেয়া — স্পেন
১৯. জোয়াও নেভেস — পর্তুগাল
২০. উইলিয়ান পাচো — ইকুয়েডর

২১ থেকে ২৯

২১. গ্যাব্রিয়েল — ব্রাজিল
২২. লাউতারো মার্তিনেজ — আর্জেন্টিনা
২৩. নুনো মেন্দেস — পর্তুগাল
২৪. লুইস দিয়াজ — কলম্বিয়া
২৫. মারকিনিওস — ব্রাজিল
২৬. দায়ো উপামেকানো — ফ্রান্স
২৭. ব্রুনো ফার্নান্দেজ — পর্তুগাল
২৮. হুলিয়ান কুইনোনেস — মেক্সিকো
২৯. সাদিও মানে — সেনেগাল
২৯. উইলিয়াম সালিবা — ফ্রান্স