ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দীন।বুধবার ছিল বাফুফে নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আর শেষ দিনেই হয়ে গেলো নাটক! দুপুরের পর থেকেই হঠাৎ গুঞ্জন ওঠে সভাপতি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন কাজী সালাহউদ্দীন। তার সঙ্গে বাদল, হারুনরাও পদত্যাগ করছেন। শুধু তাই নয় নির্বাচনকে ঘিরে চাপে রয়েছেন তারা। কিন্তু সন্ধ্যা সাতটার দিকে সালাহউদ্দীন পূর্ণ পরিষদ নিয়ে সাংবাদিকদের বেশ দৃঢ় কণ্ঠেই বলেন নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।
তিনি আরও বলেন,‘আমরা ৩০ এপ্রিল নির্বাচনে অংশগ্রহণ করছি। আমাদের ওপর কোনও চাপ নেই।’
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর সালাম মুর্শেদী বলেন, ‘কাজী সালাহউদ্দীনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ৩০ এপ্রিল নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে অংশগ্রহণ করবে। আমরাও একটা গুজব শুনেছিলাম। তবে আমরা এ রকম কোনও প্রকার বার্তা পাইনি।’
/আরএম/এফআইআর/