সাফ চ্যাম্পিয়নশিপে বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিতে ঢাকায় এসেছেন ফারহান আলী ওয়াহিদ। সোমবার (৯ নভেম্বর) রাতে দেশে পৌঁছান এই ফুটবলার।
এর আগে জাতীয় দলের আরেক প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ঢাকায় এসেছেন। হামজার পর ফারহানের আগমনে পূর্ণতা পাচ্ছে জাতীয় দলের প্রস্তুতি।
ঢাকায় পৌঁছানোর পর ফারহানকে স্বাগত জানান বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় দল কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ (সবুজ)।
টেকনো-সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন ফারহান। ঘরের মাঠে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে ভালো করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল।
এরই মধ্যে দল সেমিফাইনাল নিশ্চিত করেছে।