বিশ্বনাথকে দেখে হামজার প্রশ্ন, ‘নতুন পজিশনে কেমন উপভোগ করছো?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৬, ১৭:৩১ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৭:৩১

সাফ চ্যাম্পিয়নশিপে নতুন ভূমিকায় খেলেছেন বিশ্বনাথ ঘোষ। ভুটানের বিপক্ষে ক্যারিয়ারে প্রথমবারের মতো স্ট্রাইকার হিসেবে মাঠে নেমেছিলেন বাংলাদেশ জাতীয় দলের এই ডিফেন্ডার। নতুন পজিশনে খেলাটা বেশ উপভোগও করেছেন তিনি। তবে মাঠে ভালো পারফরম্যান্সের পরও গোল না পাওয়ার আক্ষেপ রয়ে গেছে তার। এরই মধ্যে সোমবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী।

বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপচারিতায় বিশ্বনাথের নতুন পজিশনে খেলার অভিজ্ঞতা জানতে চান সতীর্থ হামজা। তার প্রশ্ন, ‘নতুন পজিশনে কেমন উপভোগ করছো?’ জবাবে বিশ্বনাথ বলেন, ‘ভালো উপভোগ করেছি। যতক্ষণ মাঠে ছিলাম, চেষ্টা করেছি। তবে চেষ্টা করেও গোল পাইনি। এটাই আফসোস।’

বিশ্বনাথের কথা শুনে শুধু হেসেছেন হামজা। হামজার দলে যোগ দেওয়ায় সতীর্থদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলেও মনে করেন বিশ্বনাথ। শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচ নিয়েও আশাবাদী তিনি। এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে এখন লক্ষ্য গ্রুপসেরা হওয়া। বিশ্বনাথ বলেন, ‘হামজা আসার পর সবাই আরও উজ্জীবিত। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো ম্যাচ হবে। আশা করি, আমরা জিতবো। আর ওদের কোচ কী বললো, না বললো, তা দেখিনি, শুনিও না। আমরা আমাদের খেলাটা খেলে যেতে চাই। জিততে চাই।’

আগের ম্যাচে নতুন পজিশনে খেলতে গিয়ে কোনো জড়তা কাজ করেনি বলেও জানিয়েছেন বিশ্বনাথ। তার ভাষায়, ‘আগের ম্যাচে আমার কোনও জড়তা ছিল না। মাঠে আমাকে দেখে হয়তো সবার মনে হয়েছে, আমি সাবলীল খেলেছি। গোলটা পেলে আরও ভালো হতো।’

ক্যারিয়ারে এই প্রথম স্ট্রাইকার হিসেবে খেলেছেন জানিয়ে বিশ্বনাথ বলেন, ‘এর আগে কখনও এই পজিশনে খেলিনি। ক্যারিয়ারে এই প্রথম স্ট্রাইকার হিসেবে খেললাম। আশা করছি, সামনের ম্যাচেও ভালো খেলতে পারবো।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ঢাকায় হামজা চৌধুরী
ঢাকায় আসছেন হামজা-ফারহান
‘হামজা-ফারহানের আগমনে দলের আত্মবিশ্বাস বাড়বে’
সর্বশেষ খবর
ঋতুপর্ণাদের নতুন কোচে আপত্তি কিরণের!
ঋতুপর্ণাদের নতুন কোচে আপত্তি কিরণের!
হাম উপসর্গে আরও দুই জনের মৃত্যু
হাম উপসর্গে আরও দুই জনের মৃত্যু
সেনাসদস্য তিতাস হত্যার ৪ দিন পর মামলা, প্রধানসহ অধিকাংশ আসামি রোহিঙ্গা
সেনাসদস্য তিতাস হত্যার ৪ দিন পর মামলা, প্রধানসহ অধিকাংশ আসামি রোহিঙ্গা
ট্রাম্পের ইরান যুদ্ধ পরিকল্পনা দেখার দাবি ইরাকি প্রধানমন্ত্রীর, কী আছে তাতে?
ট্রাম্পের ইরান যুদ্ধ পরিকল্পনা দেখার দাবি ইরাকি প্রধানমন্ত্রীর, কী আছে তাতে?
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’