ঘরের মাঠে শুরুতেই বেলজিয়ামকে কাঁপিয়ে দেয় অতিথি ইতালি। তবে সেখান থেকে দুর্দান্ত ক্যামব্যাক করে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ডি ব্রুইনারা।
ব্রেন্টফোর্ডের ডিফেন্ডার মাইকেল কায়োডের ক্রস থেকে ইতালি স্ট্রাইকার পিও এসপোসিতো গোল করে ইতালিকে এগিয়ে দেন ১০ মিনিটে। ১৫ ম্যাচে এটি ছিল তার ১০তম গোল।
তবে ব্রাইটনের মাক্সিম দে কুইপার ব্রাসেলসে ম্যাচের ১৫ মিনিটে ছয় গজ দূর থেকে জোরালো শটে বেলজিয়ামের হয়ে সমতা ফেরান। এরপর ব্রেন্ডন মেচেলের হেডার ব্লক হওয়ার পর নাথান এনগয় গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ২২ মিনিটে। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল তার প্রথম গোল।
২৬ মিনিটে জেরেমি ডুকুর অ্যাটাক। বেশ কইয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে ম্যানচেস্টার সিটির সতীর্থ জিয়ানলুইজি দোন্নারুম্মার পাশ দিয়ে বল জালে জড়িয়ে বেলজিয়ামকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন। যেন প্রথমার্ধেই ম্যাচের নিয়তি নির্ধারণ করে ফেলে বেলজিয়াম
কেভিন ডি ব্রুইনার পাস থেকে দিয়েগো মোরেইরা দলের পক্ষে চতুর্থ গোলটি করেন। তখন ম্যাচের ৮০ মিনিট।
ইতালি একটি পেনাল্টি পেলেও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক সেনে লামেন্স এসপোসিতোর শটটি রুখে দেন।
মার্ক ভ্যান বমেলের বেলজিয়াম ‘এ১’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ করে; এই গ্রুপে ফ্রান্স (যারা তুরস্ককে ২-১ গোলে হারিয়েছে) চ্যাম্পিয়ন হয়।
রোমানো মানচিনির ইতালি— যারা তিন দিন আগে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়েছিল—গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে, তবে ১০ পয়েন্ট নিয়ে তারা রেলিগেশন থেকে নিরাপদে রয়েছে।