আম্পায়ার্স হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নান্না দা হকি ফাইভ

আম্পায়ার্স হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নান্না দা হকি ফাইভদ্বিতীয় ওয়ালটন মীর্জা ফরিদ স্মৃতি আম্পায়ার্স হকি টুর্নামেন্টের শিরোপা জিতেছে নান্না দা হকি ফাইভ।

আজ বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা মীর সাবের আলী হকি ফাইভকে ৬-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মনোনীত হন মীর সাবের আলী হকি দলের খেলোয়াড় মাহবুবুল হক মিতু এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন আব্দুস সামাদ মামুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা(চেয়ারম্যান) মীর মো. মোতাহার হোসেন এবং ওয়ালটন গ্রুপের হেড অব দ্য ডিপার্টমেন্ট (আইটি) আরিফুল আম্বিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ, সহ-সভাপতি শফিউল্লাহ মুনীর, হাজী মনোয়ার হোসেন।।

 উল্লেখ্য, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি, স্বনামধন্য হকি সংগঠক মীর্জা ফরিদ আহমেদ মিলু ২০১৫ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। প্রয়াত এই সংগঠকের নামে ২০ জুলাই থেকে শুরু হয়- ‘দ্বিতীয় ওয়ালটন মীর্জা ফরিদ স্মৃতি আম্পায়ার্স হকি টুর্নামেন্ট।

/আরএম/এফআইআর/