স্কুল হকির ফাইনালে আরমানিটোলা-কেরামতিয়া

2ND SEMI03বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকির ফাইনালে উঠেছে ঢাকার আরমানিটোলা ও রংপুরের কেরামতিয়া স্কুল। আগামীকাল রবিবার ট্রফির জন্য লড়বে দুদল।

শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে রংপুরের কেরামতিয়া স্কুল ২-০ গোলে হারায় দিনাজপুরের সরকারি যুবলি স্কুলকে। আল আমিন ও রেজাউল ইসলাম একটি করে গোল করে।

দিনের আরেক সেমিফাইনালে ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় ১-০ গোলে জিতেছে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুলের বিপক্ষে। ম্যাচের একমাত্র গোলটি করেছে সিয়াম আহমেদ রনি।