সিঙ্গাপুরে জুনিয়র এএইচএফ কাপে বাংলাদেশের ছেলেরা প্রথম ম্যাচেই উদ্ভাসিত জয় পেয়েছে। স্বাগতিকদের উড়িয়ে দিয়েছে ৭-০ গোলে।
অনূর্ধ্ব- ২১ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের ৭ গোলের ৬ টি এসেছে পেনাল্টি কর্নার থেকে। আমিরুল ইসলাম একাই করেছেন ৫ গোল! তার করা সব গোলই পেনাল্টি কর্নার থেকে পাওয়া। গোলগুলো এসেছে ১১,১৫,২৮,৩৪ ও ৩৮ মিনিটে। এছাড়া মোহাম্মদ হাসান ৯ ও মোহাম্মদ জয় ১২ মিনিটে একটি করে গোল করে দলের জয়ে সহায়ক ভূমিকা রেখেছেন।
সিঙ্গাপুর শুরু থেকে তেমন সুবিধা করতে পারেনি। আগামীকাল ‘এ’ গ্রুপে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার।