যে ইভেন্টগুলোতে প্রতিযোগীরা লড়বেন সেগুলো হলো:
বালক (দলীয়) : হা-ডু-ডু, দাঁড়িয়াবান্ধা, সাতচাড়া।
বালক (একক): মোরগ লড়াই, তৈলাক্ত বাঁশে বেয়ে ওঠা।
বালিকা (দলীয়): গোল্লাছুট, বউ-চি, কানামাছি।
বালিকা (একক): এক্কা-দোক্কা, দড়িলাফ।
আয়োজনকে সামনে রেখে বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস। তিনি বলেন, 'এই কর্মসূচির জন্য বছরে ৬ কোটি ৬৬ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়।'
এ সময় সমাপনী অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান দ্য ব্লেজার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া)ও গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা কর্মসূচির পরিচালক দীল মোহাম্মদ বক্তব্য রাখেন।
/আরএম/এমআর/