এ নিয়ে দ্বিতীয়বারের মতো অলিম্পিক গেমসে সৌদি আরবের নারী অ্যাথলেটরা অংশগ্রহণ করছেন। এর আগে ২০১২ লন্ডন অলিম্পিকে অংশ নিয়ে ইতিহাস রচনা করেছিল দেশটির নারী অ্যাথলেটরা।
এবার সৌদি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল অলিম্পিক দলে শুধু সাতজন পুরুষ অ্যাথলেট থাকবে। সে অনুযায়ী পুরুষদের দল ঘোষণাও করা হয়। এরপরই রিও অলিম্পিকে চার নারীদের একটি দল পাঠানোর ঘোষণা দেয় সৌদি কর্তৃপক্ষ। চারজন নারীই ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অলিম্পিকে অংশ নিতে যাচ্ছেন।
মুসলিম অধ্যুষিত দেশটিতে নারীদের ওপর বিভিন্ন বিষয়েই বিধি-নিষেধ আরোপিত আছে। এমনকি দেশটিতে নারীদের গাড়ি চালানোও নিষিদ্ধ। ফলে রিও অলিম্পিকে নারীদের দল পাঠানোকে অনেকেই প্রশংসার চোখে দেখছে।
/এমআর/