শুক্রবার শুরু হচ্ছে মার্সেল কাপ শরীরগঠন প্রতিযোগিতা

শুক্রবার শুরু হচ্ছে মার্সেল কাপ শরীরগঠন প্রতিযোগিতাতিনদিন ব্যাপী ছয়টি ওজন শ্রেণির দ্বিতীয় মার্সেল কাপ শরীরগঠন প্রতিযোগিতা শুরু হচ্ছে কাল শুক্রবার। জাতীয় ক্রীড়া পরিষদ অডিটরিয়ামে হবে এই প্রতিযোগিতা।

ওজন শ্রেণিগুলো হল- ৬০ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৫ কেজি, ৮০ কেজি ও ৮০+ কেজি।

এবারের প্রতিযোগিতায় ৬০টি ক্লাব ও সংস্থা থেকে ২০০ জনের অধিক প্রতিযোগী অংশ নেবেন। ২৯ জুলাই অংশগ্রহণকারীদের দৈহিক ওজন গ্রহণের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হবে। ৩০ জুলাই অনুষ্ঠিত হবে মূলপর্ব। আর ৩১ জুলাই ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

প্রতিটি ওজন শ্রেণির প্রথম স্থান অধিকারকারীকে মেডেল, ক্রেস্ট, সনদপত্র ও ১০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের মেডেল, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে। আর চতুর্থ থেকে ষষ্ঠ স্থান অধিকারকারীদের ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে। সেরাদের সেরা বডিবিল্ডার পাবেন ৬০ হাজার টাকার প্রাইজমানি।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে প্রতিযোগিতার  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সিনিয়র এডিশনাল ডিরেক্টর ও বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সহ-সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), ওয়ালটন গ্রুপের এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

/আরএম/এফআইআর/