বিশ্ব যুব ব্রীজ প্রতিযোগিতায় বাংলাদেশ

আগামী বুধবার থেকে ইতালির পার্মাতে শুরু হতে যাওয়া ১৬তম বিশ্ব যুব ব্রীজ টিম চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ। বিশ্ব যুব ব্রীজ প্রতিযোগিতায় এটিই বাংলাদেশের প্রথম অংশগ্রহণ।

বাংলাদেশের পাঁচ সদস্যের দলে খেলোয়াড় হিসেবে আছেন- বিশ্বজিৎ সাহা, রাফসান সিদ্দিকী, আমিরুল ইসলাম ও রাশেদুল ইসলাম। খেলোয়াড়দের সবাই প্রকৌশল বিশ্বদ্যিালয়ের স্নাতক ডিগ্রিধারী। দলনেতা হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন ব্রীজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন।

৩ আগস্ট থেকে শুরু হবে দলগুলোর রেজিস্ট্রেশন, খেলা শুরু হবে ৪ আগস্ট থেকে। বাংলাদেশ দল ৩ আগস্ট ভোরে ইতালি রওয়ানা দেবে।

উল্লেখ্য, বিশ্বের ২১টি দেশের মোট ৩২টি ব্রীজ দল ১৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

/আরএম/এফআইআর/