২০১৫ সালে ব্যাংককে এশিয়ান চ্যাম্পিয়নশিপে গড়া ৬১৮ স্কোর গড়লেও এবারের অলিম্পিকে মেয়েদের ব্যক্তিগত ইভেন্টের র্যাঙ্কিং রাউন্ডে ৭২০-এর মধ্যে ৬০০ স্কোর করেন শ্যামলী। ফলে, অংশগ্রহণকারী ৬৪ জনের মধ্যে তিনি ৫৩তম হন।
সেরা বত্রিশে ওঠার এলিমিনেশনস রাউন্ডে শ্যামলীকে লড়তে হবে ১২তম হওয়া মেক্সিকোর গাব্রিয়েলা বায়ার্দোর বিপক্ষে। ৭২০-এর মধ্যে কোরিয়ার মিসুন চই ৬৬৯ স্কোর করে প্রথম হয়েছেন। উল্লেখ্য, র্যাংকিং রাউন্ডে কোনও প্রতিযোগীকে বাদ দেওয়া হয়না।
/এমআর/