এ নিয়ে চতুর্থ অলিম্পিকে অংশ নিয়ে প্রথমবার স্বর্ণের দেখা পেলেন তিনি। হোসসু বিশ্ব রেকর্ড গড়তে সময় নিয়েছেন ৪ মিনিট ২৬.৩৬ সেকেন্ড।
এদিকে রিও অলিম্পিকের প্রথম স্বর্ণটি জিতেছেন ভার্জিনিয়া থ্রেশার। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে চীনের দু লিকে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের ১৯ বছর বয়সী এই শ্যুটার।
এছাড়া অলিম্পিক জুডো থেকে প্রথম স্বর্ণ পদক জিতে ইতিহাস গড়েছেন আর্জেন্টিনার পাওলা পারেতো। আর্জেন্টিনার ইতিহাসে এই বিভাগ থেকে প্রথম স্বর্ণ এটি। একইভাবে ডোপিং কেলেঙ্কারিতে বিতর্কে জড়ানো রাশিয়াকে প্রথম স্বর্ণ এনে দিয়েছেন বেসলান মুদ্রানোভ।
/এফআইআর/