আর্চারিতে বিশ্ব রেকর্ড গড়লেন উ-জিন

কিম উ-জিনপুরুষ আর্চারির র‌্যাংকিং নির্ধারণী খেলায় বিশ্ব রেকর্ড গড়লেন দক্ষিণ কোরিয়ার আর্চার কিম উ-জিন। আর্চারি রেঞ্জে ৭২ ও তিরের ইভেন্টে ৭০০ পয়েন্ট তুলেছেন এশিয়ান এই অ্যাথলেট।

তিনি ভেঙেছেন স্বদেশি ইম ডং-হিউনের রেকর্ডটি। গত লন্ডন অলিম্পিকের প্রস্তুতিপর্বে ৬৯৯ পয়েন্ট সংগ্রহ করেছিলেন ডং-হিউন।

একই রাতে ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটে বিশ্ব রেকর্ড গড়েছেন অ্যাডাম পিটি। নিজের হিট জিততে গ্রেট ব্রিটেনের তারকা সময় নিয়েছেন ৫৭.৫৫ সেকেন্ড। এ ইভেন্টের আগের রেকর্ডটি ছিল ৫৭.৯২ সেকেন্ড।

/এমআর/