১০ কিলোমিটারের এই ম্যারাথন শুক্রবার সকাল ৯টায় টিএসসি থেকে শুরু হয়ে যথাক্রমে শাহবাগ, কাঁটাবন মোড়, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব মোড়, নিউমার্কেট, আজিমপুর মোড়, পলাশীর মোড়, বুয়েট, ঢাকা মেডিক্যাল কলেজ, জাতীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, শিক্ষা ভবন, কদম ফোয়ারা, হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল মসজিদ, ঢাকা অফিসার্স ক্লাব, হলি ফ্যামিলি হাসপাতাল, ইস্কাটন গার্ডেন রোড ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ইন্টারসেকশন, হোটেল রূপসী বাংলা, শাহবাগ হয়ে টিএসসিতে এসে শেষ হবে। ১০ কিলোমিটারের জন্য সময় বরাদ্দ রাখা হয়েছে ১ ঘণ্টা ২৫ মিনিট।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় সার্বিক নিরাপত্তায় র্যাব এবং বাংলাদেশ পুলিশ সহযোগিতা করবে। ওয়ান ডিগ্রি ফাউন্ডেশন, দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাব, এভারেস্ট ফাউন্ডেশনসহ আরও অনেক সংগঠন এই ম্যারাথনে স্বেচ্ছাসেবক দিয়ে সহযোগিতা করছে।
শুক্রবার সকাল ৯টায় টিএসসি'তে ঢাকা ওমেন'স ম্যারাথনের উদ্বোধন করবেন অভিনেতা ও পরিচালক অনন্ত জলিল এবং অভিনেত্রী বর্ষা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং মেয়র সাঈদ খোকন উপস্থিত থাকবেন।
/আরএম/এমআর/