দারুণ শুরুর পর সিদ্দিকুরের ছন্দপতন

সিদ্দিকুর রহমানঅলিম্পিক গলফের প্রথম রাউন্ডের মোট ১৮ হোলের প্রথম নয়টিতে ভাল করেও শেষের নয়টিতে নিজ নামের প্রতি সুবিচার করতে পারলেন না বাংলাদেশের গলফ তারকা সিদ্দিকুর রহমান। পরের নয়টি বা ইন সেকশনে তিনি পারের চেয়ে মোট ৪টি শট বেশি খেলেন। ফলে প্রথম রাউন্ড শেষে তার স্কোর দাঁড়ায় পারের চেয়ে চার শট বেশি, অর্থ্যাৎ ৭৫।

১৩, ১৪ ও ১৫ নম্বর হোলে তিনি টানা তিনটি বোগি করেন অর্থ্যাৎ নির্ধারিত শটের চেয়ে একটি করে বেশি শট খেলেন। পরে ১৭ নম্বর হোলেও তিনি একটি শট বেশি খেলেন। পারের চেয়ে চার শট বেশি খেলেছেন সিদ্দিকুর ছাড়া মাত্র একজন। ৬০জন প্রতিযোগীর মাঝে সিদ্দিকুরের নীচে আছেন মাত্র তিনজন।

প্রথম রাউন্ড শেষে লিডার বোর্ডের শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মার্কাস ফ্রেজার। মাইনাস আট পারে অর্থ্যাৎ ৬৩ শটে তিনি পূর্ণ করেছেন তার প্রথম রাউন্ডের খেলা।

/আরএম/এমআর/