৮ জনের মধ্যে পঞ্চম হয়েছেন শিরিন

shirin__123632রিও অলিম্পিক গেমসে মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টের ১ নং হিটে ১২ দশমিক ৯৯ সেকেন্ড সময় নিয়ে আটজনের মধ্যে পঞ্চম হয়েছেন বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার।

গত ফেব্রুয়ারিতে ভারতের গুয়াহাটিতে এসএ গেমসের ১০০ মিটার স্প্রিন্টে ১২ দশমিক ৯৭ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি। অলিম্পিকের মতো বড় আসরে গিয়ে টাইমিংয়ের কোনও উন্নতি ঘটাতে পারলেন না শিরিন।

সিয়েরা লিওনের কামারা হাফসাতু ১২দশমিক ২৪ সেকেন্ড সময় নিয়ে এ হিটে প্রথম হন।

/আরএম/এমআর/