পুয়ের্তো রিকোকে প্রথম স্বর্ণ জেতালেন পুইগ

অলিম্পিকে মেয়েদের টেনিসের এককে ইতিহাস গড়লেন পুয়ের্তো রিকোর মনিকা পুইগ। দেশটিকে প্রথমবারের মতো অলিম্পিক স্বর্ণ জিতিয়েছেন তিনি। জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে হারিয়েই এই কীর্তি গড়লেন ২২ বছর বয়সী পুইগ।  

অবাছাই পুইগ কেরবারকে হারান ৬-৪, ৪-৬, ৬-১ গেমে। পুইগ অবাছাই হলেও কেরবার ছিলেন র‌্যাংকিংয়ের দুই নম্বর তারকা।

এরআগে চেক তারকা পেত্রা কেভিতোভা যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিসকে হারিয়ে জেতেন ব্রোঞ্চ পদক।   

/এফআইআর/