বিশ্ব রেকর্ড ভেঙে স্বর্ণ জিতলেন নিকার্ক

রিও অলিম্পিকের ৪০০ মিটার দৌড়ে মাইকেল জনসনের করা ১৭ বছর আগের বিশ্ব রেকর্ড ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার ওয়েইড ভ্যান নিকার্ক। ২৪ বছর বয়সী নিকার্ক স্বর্ণ জিততে সময় নেন ৪৩.০৩ সেকেন্ড। যেটা জনসনের তুলনায় ০.১৫ সেকেন্ড দ্রুত সময়ে গড়া।

জনসন রেকর্ড গড়েছিলেন ১৯৯৯ সালে। এই রেকর্ড গড়ার মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকাকে এবারের অলিম্পিকে প্রথম স্বর্ণ পাইয়ে দিলেন নিকার্ক।

এমন রেকর্ড গড়ার পর নিকার্ক বলেন, ‘আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটিই দেখে এসেছি।’

/এফআইআর/