পেশাদার গলফের শিরোপা জামাল হোসেনের

পেশাদার গলফের শিরোপা জামাল হোসেনের প্যারাগন পেশাদার গলফের শিরোপা জিতেছেন জামাল হোসেন মোল্লা।

কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন আয়োজিত ও প্যারগন গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই গলফ টুর্নামেন্টে ৭০ জন পেশাদার ও ১০ অপেশাদার গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের প্রাইজ মানির পরিমাণ ছিল প্রায় দশ লাখ টাকা।

জামাল (-১৪) পারে চ্যাম্পিয়ন, মো. নাজিম (-২) পারে রানার্স-আপ, (-১) পারে মো. জাকিরুজ্জামান ও মো. বাদল হোসেন যুগ্মভাবে তৃতীয় হন।

অপেশাদার বিভাগে শিরোপা জিতেছেন মো. আকবর হোসেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক  ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, এমপি।

বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশনের সভাপতি আসিফ ইব্রাহিম, মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

ছবি: মাহমুদ হোসেন অপু।

/এফআইআর/