বিকেএসপিতে অনুষ্ঠানরত এই প্রতিযোগিতায় বাংলাদেশের দুটি স্বর্ণপদক নিশ্চিত হয়েছে। আগামী মঙ্গলবার রিকার্ভ পুরুষ এককে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবেন মোহাম্মদ রুমান সানা ও মোহাম্মদ ইব্রাহিম শেখ রেজওয়ান। আর কম্পাউন্ড মহিলা এককে লড়বেন দুই বাংলাদেশি সুস্মিতা বণিক ও রোকসানা আক্তার।
রিকার্ভ মহিলা এককেও বাংলাদেশের সামনে স্বর্ণপদকের হাতছানি। এই ইভেন্টের ফাইনালে নাসরিন আক্তারের প্রতিপক্ষ ভারতের হিমানী।