ইন্দোনেশিয়া যাচ্ছে ব্যাডমিন্টন দল

badmintonইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়া জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশ নিতে সোমবার রাতে রওনা হচ্ছে বাংলাদেশ দল।

বাংলাদেশের চার জন খেলোয়াড় অংশ নেবেন এই টুর্নামেন্টে। তারা হলেন- এস এম সিবগাত উল্লাহ, আব্দুল হামিদ লোকমান, গৌরব সিংহ এবং সোলাইমান আকিব। তাদের সঙ্গে যাচ্ছেন কোচ এনায়েত উল্লাহ খান ও ম্যানেজার আলমগীর হোসেন।

যাওয়ার আগে সিবগাত বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এশিয়ার শক্তিশালী দলগুলো এই প্রতিযোগিতায় অংশ নেবে। ভালো ফল করতে হলে আমাদের ৫/৬ টি দলকে হারাতে হবে, যা বেশ কঠিনই বলা যায়। ফেডারেশন দীর্ঘমেয়াদে অনুশীলনের ব্যবস্থা করলে আর অন্যান্য সুযোগ-সুবিধা পেলে আমরা হয়তো ইতিবাচক ফল করতে পারতাম। তারপরও আমরা ভালো ফলের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।’