বাস্কেটবল লিগে হরনেটসের শুভসূচনা

হরনেটস-গ্রেগারিয়াসের বল দখলের লড়াইমঙ্গলবার ধানমন্ডি উডেন ফ্লোর জিমনেসিয়ামে শুরু হয়েছে প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল লিগ। উদ্বোধনী দিনে জয় পেয়েছে হরনেটস এসসি।

দ্য গ্রেগারিয়াস ক্লাবকে ৭০-৬৬ পয়েন্টে হারিয়েছে হরনেটস। প্রথমার্ধে বিজয়ী দল ৩৪-৩০ পয়েন্টে এগিয়েছিল।

এবারের লিগে আটটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- দ্য গ্রেগারিয়াস ক্লাব, ঢাকা গ্ল্যাডিয়েটরস, ধুমকেতু ক্লাব, ঈগলস ক্লাব,রেঞ্জার্স ক্লাব, হরনেটস এসসি, ফ্লেইম বয়েজ এবং দ্য গ্রেগস ক্লাব।