১৫টি সোনা, ২১টি রুপা ও ৯টি ব্রোঞ্জ সহ ৪৫টি পদক নিয়ে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। দুটি সোনা, একটি রুপা ও চারটি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় বাংলাদেশ জেল দল।
শনিবার শেষ দিনে ছেলেদের ২০ কিলোমিটার হাঁটায় রহিমউদ্দিন, ট্রিপল জাম্পে সোহেল রানা, ডিসকাস থ্রোয়ে মামুন শিকদার, ১০ হাজার মিটার দৌড়ে আল আমিন, ৮০০ মিটারে কামরুল হাসান ও ৪x১০০ মিটার রিলেতে তালেব-মাসুদ-মিনহাজ-সবুজ শিরোপা এনে দিয়েছেন সেনাবাহিনীকে।
এছাড়া পোলভোল্টে নৌবাহিনীর সাইফুল ইসলাম ও ৪০০ মিটার হার্ডলসে একই দলের ইবাদ আলী সোনা জিতেছেন।
মেয়েদের বিভাগে ৮০০ মিটারে সেনাবাহিনীর সুমী আক্তার ও ডিসকাস থ্রোয়ে প্রথম হয়েছেন নৌবাহিনীর জাকিয়া আক্তার। প্রতিযোগিতার শেষ ইভেন্ট মেয়েদের ৪x১০০ মিটার রিলেতে নৌবাহিনীকে শিরোপা উপহার দিয়েছেন শিরিন আক্তার, সোহাগী আক্তার, সাবিহা আল সোহা ও তামান্না আক্তার।