গোপালগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেয়েগোপালগঞ্জ সদর উপজেলায় অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব-১৬ অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা।

গোপালগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় ছেলে-মেয়েদের এই প্রতিদ্বন্দ্বিতা।

মোট ২৮টি ইভেন্টে সদর উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তিমনি চাকমা। এসময় জেলা ক্রীড়া অফিসার এস এম ফিরোজুল আহসান উপস্থিত ছিলেন।