ইলেকট্রনিক্স টাইমিংয়ে প্রতিযোগিতা হবে ৩৬ ইভেন্টে। এর মধ্যে পুরুষদের ২২টি ও মহিলাদের ১৪টি ইভেন্ট রয়েছে।
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারুক মঈনউদ্দিন।
আজ (বুধবার) সংবাদ সম্মেলনে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বলেছেন, ‘এই আসরে যারা ভালো করবে, তাদের এসএ গেমসের ক্যাম্পে নেওয়া হবে। এছাড়া যে সব অ্যাথলেট নতুন রেকর্ড গড়বে, তাদের পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’